দীর্ঘতম ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৬ রানের জন্য হলো না ট্রিপল সেঞ্চুরি এবং ৮ মিনিটের জন্য ১৩ ঘণ্টা ব্যাটিং। আর সবচেয়ে বেশি সময় ব্যাট করার ইংলিশ রেকর্ডটাও ভাঙা হলো না। তবে ৭৭২ মিনিট ব্যাট করে সবচেয়ে বেশি সময় উইকেটে কাটানোর তালিকায় সপ্তম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন অ্যালিস্টার কুক। টেস্টে সবচেয়ে বেশি সময় ব্যাট করার রেকর্ডটি হানিফ মোহাম্মদের। ১৯৫৮ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭০ মিনিট ব্যাট করেছিলেন পাকিস্তানি কিংবদন্তি। ছয় দিনের ওই টেস্টের শেষ ৫ দিনই ব্যাট করে ৩৩৭ রান করেছিলেন তিনি। ১৯৯৯ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে গ্যারি কারস্টেনের ৮৭৮ মিনিটে করা ২৭৫ রানের ইনিংসটি আছে এর পরেই। এ ছাড়া কুকের ওপরে আছেন সনাৎ জয়াসুরিয়া (৭৯৯), লেন হাটন (৭৯৭), ব্রায়ান লারা (৭৭৮) এবং ব্রেন্ডন কুরুপ্পু (৭৭৭)।