গত বছর উইম্বলডনে ইসনার-মেহুতের ১১ ঘণ্টা ৫ মিনিটের ম্যাচটির কথা প্রায় সবারই মনে আছে। তিন দিন ধরে চলা ম্যাচটি টেনিস ইতিহাসেরই দীর্ঘতম ম্যাচ। অন্যদিকে মহিলা টেনিসের দীর্ঘতম ম্যাচটি হয়েছিল ২৪ সেপ্টেম্বর, ১৯৮৪ সালে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ডে জিনি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল এটি। ৬ ঘণ্টা ৩১ মিনিট ধরে চলা সেই ম্যাচে খেলেছিলেন ভিকি নেলসন ও জিন হেপনার। এক দিনের মধ্যে নিষ্পত্তি হওয়া দীর্ঘতম ম্যাচটিতে নেলসন ৬-৪, ৭-৬ (১১) গেমে জিতেছিলেন। ম্যাচটি আরও বেশি স্মরণীয় পেশাদার টেনিসের দীর্ঘতম র্যালির জন্য। দ্বিতীয় সেটের টাইব্রেক চলার সময় একটি পয়েন্ট নিতে ২৯ মিনিটে ৬৪৩টি শট খেলতে হয়েছিল দুজনকে! ওই র্যালির আগে টাইব্রেকে ১১-১০-এ এগিয়ে ছিলেন হেপনার। মহা গুরুত্বপূর্ণ পয়েন্টটি জিতে নেলসন যদি ম্যাচটা নিজের মুঠোয় না আনতেন, তবে কে জানে ম্যাচটা আর কত সময় ধরে চলত!