দু য়া রে ই উ রো
ভয়ের নাম পিরলোবিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি আগেরবারের বিশ্ব চ্যাম্পিয়নরা—‘সি’ গ্রুপের প্রথম ম্যাচটার কথা ভাবলে জিভে জল আসার কথা। কিন্তু আসছে না, উত্তেজনাও তেমন হচ্ছে না। কারণ, ইতালির বাজে ফর্ম। দুদিন আগে তো আজ্জুরিরা উড়ে গেল রাশিয়ার কাছেই। তবে ধারে না কাটুক, ভারে তো কাটতে পারে! ভিসেন্তে দেল বস্ক কিন্তু মোটেও হেলায় নিচ্ছেন না ইতালিকে। বিশেষ করে, ইতালির মাঝমাঠের প্রাণভোমরা আন্দ্রেয়া পিরলোর দারুণ ফর্ম নিয়ে শঙ্কিত স্পেন কোচ, ‘রাশিয়ার কাছে ইতালির হারকে আমি এত গুরুত্ব দিতে চাই না। আজ্জুরিদের সব জায়গাতেই দারুণ সব ফুটবলার আছে, এটা মাথায় রাখতে হবে। বিশেষ করে, পিরলোকে নিয়ে আমার ভয় আছে।’ ওয়েবসাইট।পার্সিকে অঁরিইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন, সতীর্থদের ভোটে হয়েছেন মৌসুম-সেরা। চোট-জর্জরিত অধ্যায় পেছনে ফেলে এবার লিগে সবচেয়ে বেশি দৌড়ানো ফুটবলারও রবিন ফন পার্সি। কিন্তু লিগ ফুটবল ও জাতীয় দল তো এক নয়! আবার জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ ও ইউরো-বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টও এক নয়। বড় টুর্নামেন্টের চাপে হারিয়ে যাওয়ার নজির তো আর কম নেই! তবে ইউরোতে ভালো করার একটা টোটকা নাকি পেয়ে গেছেন ফন পার্সি। আর্সেনাল অধিনায়ককে এই টোটকা দিয়েছেন আরেক আর্সেনাল কিংবদন্তি, থিয়েরি অঁরি! দেখা যাক, অঁরির টোটকা ইউরোতে কতটা কাজে লাগাতে পারেন পার্সি! ওয়েবসাইট।দায়ী সংবাদমাধ্যম!যত দোষ নন্দ ঘোষ! ইয়োহান জুরকাফ ফ্রান্সের ইউরো দলে জায়গা পাননি নাকি সংবাদমাধ্যমের কারণে! ২০০৯ সালের ফ্রেঞ্চ লিগের বর্ষসেরা ফুটবলারকে প্রায় একার সিদ্ধান্তে বোর্দো থেকে দলে এনেছিলেন অলিম্পিক লিওঁর প্রেসিডেন্ট জ্যঁ মিচেল অলাস। কিন্তু প্রত্যাশার সামান্যই পূরণ করতে পেরেছেন জুরকাফ। সর্বশেষ মৌসুমে তো ২৫ বছর বয়সী মিডফিল্ডার একেবারেই নিষ্প্রভ। তবু যেন মুগ্ধতার শেষ নেই অলাসের, ‘আমার ধারণা, ইয়োহানের বাদ পড়ায় সংবাদমাধ্যমের ভূমিকা আছে। এরা সবাই ইয়োহানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছিল, যা নিশ্চিতভাবেই ব্লাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’ ওয়েবসাইট।