দু য়া রে ই উ রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়েইনির দাওয়াইসময় নাকি সবকিছুই ভুলিয়ে দেয়। কিন্তু সপ্তাহ দুয়েক আগের সেই দুঃসহ রাতটাকে ভুলতে পারছেন না বাস্তিয়ান শোয়েনস্টাইগার। টাইব্রেকারে দলের শেষ শটটা মিস করা, ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করার ক্ষত থেকে এখনো রক্ত ঝরছে। ইউরোর আগে ওই পরাজয় জার্মানির জন্যও বড় এক ধাক্কা, দলে বায়ার্নের খেলোয়াড়ই যে সবচেয়ে বেশি (আটজন)! তবে শোয়েনস্টাইগার সেই মনোবেদনার কথা বলেও ইউরোতেই মুক্তি খুঁজছেন, ‘যতই ওই পরাজয়টা মন থেকে মুছে ফেলার চেষ্টা করছি, ততই সেটি সারাক্ষণ মনে পড়ছে! এটা ভুলে যাওয়া সহজ নয়, তবে নতুন চ্যালেঞ্জে মন দিতে হলে তা কিছুটা সহজ হয়। ইউরো ২০১২ হবে আমাদের জন্য নতুন এক শুরু।’ ওয়েবসাইট।নেই ব্যারি-কাকাউ-জুরকাফম্যাচটা ছিল ইউরোর আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার। কিন্তু সেই ম্যাচটাই ঝলসে দিল গ্যারেথ ব্যারির হূদয়। প্রস্তুতি ম্যাচের চোট ইউরো থেকে ছিটকে দিল ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারকে। ২৫ মে নরওয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে তলপেটের পেশি ছিঁড়ে যায় ব্যারির। ব্যারির দুর্ভাগ্য সৌভাগ্য বয়ে এনেছে এভারটন ডিফেন্ডার ফিল জাগিলকার জন্য। ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির এমন চোট সমস্যা নেই। তবে কোচ জোয়াকিম লো তিনজন স্ট্রাইকার (ক্লোসা-গোমেজ-পোডোলস্কি) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলে জায়গা পাননি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার কাকাউ। আর বাজে ফর্মের কারণে ফ্রান্স দলে জায়গা হয়নি ইয়োহান জুরকাফের। এএফপি।দেল বস্কের ভাবনাকারও কাছে সবচেয়ে ফেবারিট জার্মানি, কারও কাছে স্পেনের শিরোপা ধরে রাখায় সবচেয়ে বড় বাধা। বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ডও থাকবে শিরোপা-দৌড়ে, চাইবে বিশ্বকাপ ফাইনাল পরাজয়ের শোধ তুলতে। তবে প্রস্তুতি ম্যাচে দুই দলই খেয়েছে ধাক্কা, সুইজারল্যান্ডের কাছে হেরেছে জার্মানি, বুলগেরিয়ার কাছে হল্যান্ড। মূল দুই প্রতিদ্বন্দ্বীর পরাজয়ে একটু হলেও স্বস্তিতে থাকার কথা ভিসেন্তে দেল বস্কের। তবে স্পেনের কোচ কিন্তু এটাকে গোনাতেই ধরছেন না, ‘জার্মানির পরাজয়কে আমি গুরুত্বই দিচ্ছি না, হল্যান্ডেরটাও না। এসব স্রেফ প্রীতি ম্যাচ। ৮ জুন টুর্নামেন্ট শুরুর পর থেকে যা হয়, সেটাই গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।