দু য়া রে ই উ রো
একা নন রোনালদোতাহলে ইউরোতে নিঃসঙ্গ লড়তে হবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে! তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ পেপে অন্তত রোনালদোকে দিচ্ছেন অভয়বাণী, ‘আমাদের বুঝতে হবে, সেও একজন মানুষ। সবকিছু তো আর সে একাই করতে পারবে না।’ প্রথমবারের মতো ইউরো জয় করতে হলে দলের সবাইকে অবদান রাখতে হবে বলে মনে করেন পর্তুগিজ রক্ষণের অন্যতম ভরসা পেপে, ‘অবশ্যই সে (রোনালদো) একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সে ছাড়াও দলে আরও ১০ জন আছে। সবাই মিলেই এই দায়িত্ব নিতে হবে।’ পেপের আশা, রিয়ালের রোনালদো জাতীয় দলের হয়েও একই রকম জ্বলে উঠবেন, ‘দুর্দান্ত একটা মৌসুম সে কাটিয়েছে। আমরা আশা করব, রিয়ালের মতো জাতীয় দলের হয়েও সে গোল করবে।’ এএফপি।ফ্রান্সের হুমকিইউরো কড়া নাড়ছে, অথচ রাজনৈতিক নানা সমস্যায় নাকাল হতে হচ্ছে ইউক্রেন সরকারকে। বর্ণবাদের অভিযোগ তো ছিলই, এর মাঝে গোঁদের ওপর বিষফোঁড়ার মতো যুক্ত হয়েছে আরেকটা বিষয়। সাবেক ইউক্রেন প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কো বহুদিন ধরেই কারাগারে বন্দী, এরই প্রতিবাদে ফ্রান্স সরকার সরকারি কোনো প্রতিনিধিকে ইউরো উপলক্ষে ইউক্রেনে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ডাচ সরকার ও ইউরোপীয় কমিশনের পর এবার ফ্রান্স সরকারও একই পথে হাঁটল। বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ অবশ্য মানছেন, এই ইস্যুতে ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় কমিশনের একটা টানাপোড়েন চলছে। এখনো বন্দী প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার ঘোষণা না দিলেও পুরো ব্যাপারটা আরেকবার খতিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রয়টার্স।ল্যাম্পার্ডকে হারাল ইংল্যান্ডচেলসিকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান ছিল তাঁর। সেমিফাইনালের দুই লেগে বার্সেলোনাকে ছিটকে ফেলা দিদিয়ের দ্রগবা আর রামিরেসের করা গোল দুটো এসেছিল তাঁরই দুর্দান্ত দুটো পাস থেকে। এবারের ইউরোতেও ইংল্যান্ডের বড় ভরসা ছিলেন সেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কিন্তু ইউরোতে আর খেলাই হচ্ছে না এই মিডফিল্ডারের। অনুশীলনে ঊরুতে চোট পেয়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিতেও ল্যাম্পার্ড খেলতে পারবেন না, এটি জানার পরই তাঁর বদলি হিসেবে লিভারপুলের জর্ডান হেন্ডারসনকে ডেকেছেন কোচ রয় হজসন। অধরা ইউরো ট্রফি জয়ের মিশন নিয়ে মাঠে নামার পর পরই দুটো দুঃসংবাদ শুনতে হলো ইংলিশ কোচকে। এর আগে গ্যারেথ ব্যারিকেও চোটের কারণে হারিয়েছে ইংল্যান্ড। দল ঘোষণার আগে আরও দুই সম্ভাব্য খেলোয়াড় পড়েছিলেন ইনজুরিতে। বর্তমান দলটিতে থাকা দুই খেলোয়াড় ড্যানি ওয়েলবেক আর গ্লেন জনসনও এখনো পুরোপুরি ফিট নন। এএফপি।