দু য়া রে ই উ রো
আসছে সবাইইউরো আয়োজনের সব প্রস্তুতিই সম্পন্ন। পোল্যান্ড ও ইউক্রেনের বাকি ছিল শুধু দলগুলোকে বরণ করে নেওয়া। সেটাও শুরু হয়ে গেছে। গত পরশু থেকেই দলগুলো আসতে শুরু করেছে দুই স্বাগতিক দেশে। সবার আগে পৌঁছেছে ‘এ’ গ্রুপে স্বাগতিক পোল্যান্ডের তিন সঙ্গী চেক প্রজাতন্ত্র, গ্রিস ও রাশিয়া। আগামী ৮ জুন টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজধানী ওয়ারসতে গ্রিসের মুখোমুখি হবে সহস্বাগতিক পোল্যান্ড। ওই দিনই ভ্রসলাভে রাশিয়ার বিপক্ষে খেলবে চেকরা। পরশু চেকরাই এসেছে সবার আগে। প্রতিবেশী দেশটিতে তারা এসেছে রেলগাড়িতে চেপে। প্রাগ থেকে ভাড়া করা বিশেষ উচ্চগতিসম্পন্ন রেলগাড়িটি রাঙানো ছিল চেক প্রজাতন্ত্রের জাতীয় পতাকার তিন রং লাল, সাদা ও নীলে। অন্য দুই দল রাশিয়া ও গ্রিস অবশ্য এসেছে বিমানে চড়ে। এএফপি। কামাচোর শুভকামনাকম তো নয়, চার-চারটি বছর স্পেন জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এবার চীনের কোচ হয়ে নিজ দেশেই যখন এলেন, পুরোনো শিষ্যদের সঙ্গে পুনর্মিলন হওয়ায় আবেগটা লুকাতে পারলেন না হোসে আন্তোনিও কামাচো। ইউরোর আগে স্পেনকেই সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে রায় দিলেন ২০০২ বিশ্বকাপে স্পেনের কোচ কামাচো, ‘স্পেনের এ দলটা জানে তারা কী করতে পারে, নিজেদের খেলার ধরনেও তাদের আছে পূর্ণ আস্থা।’ সাবেক এই কোচ লা রোজাদের কোনো শিরোপা এনে দিতে পারেননি। তবে স্পেনকে প্রথম বিশ্বকাপ জেতানো উত্তরসূরি দেল বস্ককে ইউরোর আগে শুভকামনা জানাতে কার্পণ্য করেননি, ‘(ভিসেন্তে) দেল বস্কের জন্য শুভকামনা রইল।’ ওয়েবসাইট। জার্মানিকে বাস্তেনইউরোতে জার্মানির পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই, কিন্তু জার্মানদের একটা সতর্কবার্তাই দিলেন ডাচ গ্রেট মার্কো ফন বাস্তেন। ১৯৮৮-এর ইউরো জয়ী এই কিংবদন্তি জার্মানির রক্ষণভাগকে ‘নড়বড়ে’ মনে করছেন! জার্মান ম্যাগাজিন কিকারকে দেওয়া সাক্ষাৎকারে কারণটাও ব্যাখ্যা করলেন তিনি, ‘রক্ষণ নিয়ে লো-কে আরও খাটতে হবে। বাডস্টুবার মোটেই একজন সেন্টারব্যাক নন, মার্টেসেকারকে আমার ফিট বলেই মনে হচ্ছে না। আর বোয়াটেং তো খুবই নড়বড়ে। একমাত্র লামের ওপরই নির্ভর করা যায়।’ কদিন আগেই সুইজারল্যান্ডের কাছে পাঁচটি গোল খেয়েছে জার্মানরা, তাই বাস্তেনের আশঙ্কাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। ওয়েবসাইট।