দু য়া রে ই উ রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার গ্রিস?ইউরো ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল গ্রিস, ২০০৪ সালে শিরোপা জিতে। এমন রূপকথা তো আর বারবার জন্ম নেয় না, তাই আরেকবার গ্রিক উৎসব দেখতে পাওয়ার সম্ভাবনার পক্ষে খুব কম লোকই বাজি ধরবেন। ২০০৪ ইউরোজয়ী গ্রিস দলের দুই খেলোয়াড় কস্টাস চালকিয়াস আর কস্টাস কাটসোরানিস অবশ্য পোল্যান্ডে পা রেখে জানিয়েছেন আশার কথা—আরও একবার সব সমীকরণ উল্টে দিয়ে গ্রিসই ইউরো জিতবে। বাছাইপর্বে ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গ্রিস, চালকিয়াসের আশা সে কারণেই, ‘গত এক দশকে আমাদের অর্জন নেহাত কম নয়, অনেক বড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছি আমরা। এই দলটা প্রতিনিয়তই উন্নতি করছে, ভবিষ্যতের জন্যও দলে রসদের অভাব নেই।’ ওয়েবসাইট।‘বিভ্রম’-এর শহরেপোল্যান্ডের ছোট্ট একটা শহর ওয়ারকা, মাত্র ১২ হাজার লোকের বাস এখানে। নিভৃত এই শহর ইউরো উপলক্ষে হঠাৎ করেই সরগরম। স্লাভেন বিলিচের দল ক্রোয়েশিয়া যে এখানেই ঘাঁটি গেড়েছে! মজার ব্যাপার হলো, ক্রোয়েশিয়ান ভাষায় ওয়ারকা মানে ‘বিভ্রম’। আর যা-ই হোক, শহরটি ক্রোয়েশিয়ানদের জন্য এখন আর কোনো কল্পনা নয়, একেবারে জ্বলজ্যান্ত বাস্তব। ওয়ারকাবাসীও মডরিচ-সেরনাদের দেখার জন্য মুখিয়ে আছে, শহরে উষ্ণ অভ্যর্থনাই জুটেছে ক্রোটদের। ওয়ারকাতেই পোল্যান্ডের সবচেয়ে বিখ্যাত বিয়ার প্রস্তুত হয়। তবে বিলিচ যে আপাতত তাঁর খেলোয়াড়দের এটির স্বাদ পেতে দেবেন না, তা বলাই বাহুল্য। ওয়েবসাইট।ভয় কি জার্মানিতে!এই মুহূর্তে পর্তুগালকে গোনায় ধরার লোক খুব বেশি নেই। প্রস্তুতি ম্যাচগুলোতে একের পর এক হোঁচট খেয়ে আত্মবিশ্বাস অনেকটাই নড়বড়ে, তবে পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও মটিনহোর আত্মবিশ্বাস মনে হচ্ছে তুঙ্গে। শনিবার প্রথম ম্যাচেই অন্যতম ফেবারিট জার্মানির মুখোমুখি হতে হবে পর্তুগালকে। তা কী বলছেন মটিনহো? ‘জার্মানির বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত। ওদের দলটা শক্ত, মানসিকতাও তাই। আমরাও সে রকমই।’ আক্রমণভাগের দুই কাণ্ডারী ক্রিস্টিয়ানো রোনালদো ও নানির ওপরই দলের মূল ভরসা, তবে মটিনহো দল হিসেবে খেলার বিকল্প দেখছেন না, ‘নানি আর রোনালদো এই মুহূর্তে ইউরোপের তো বটেই, বিশ্বেরই সেরা খেলোয়াড়। কিন্তু ফুটবল তো একটা দলীয় খেলাই, তারা যদি বাকিদেরও ভালো খেলতে সাহায্য করে, তবেই আমাদের লক্ষ্য পূরণ হবে।’ ওয়েবসাইট।