দুঃখ পাননি, অবাক হয়েছিলেন হরভজন
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে জায়গা পাননি অফস্পিনার হরভজন সিং। নির্বাচকেরা আস্থা রেখেছেন পাঞ্জাবের তরুণ লেগস্পিনার রাহুল শর্মার ওপর। হরভজন জানিয়েছেন, ভারতীয় দল থেকে বাদ পড়ার ঘটনায় তিনি যত না দুঃখ পেয়েছেন, এর চেয়েও বেশি অবাক হয়েছিলেন।‘আমি বলব না, দুঃখ পেয়েছিলাম। বরং আমি খুব বেশি অবাক হয়েছিলাম’—পিটিআইকে আজ বুধবার দেওয়া সাক্ষাত্কারে বলেছেন হরভজন।হরভজন বলেন, ‘তরুণদের প্রতি আমার শুভ কামনা রইল। ওদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে আমি খুশি। আমি বেড়ে ওঠার সময়েও শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে ও সৌরভ গাঙ্গুলী আমাকে সহায়তা করেছেন।’ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে ৬৯.৪ ওভার বল করেছেন হরভজন। শিকার করেন মাত্র দুটি টেস্ট উইকেট। দ্বিতীয় টেস্টে পেটের পীড়ায় আক্রান্ত হন তিনি। এর পর দুটি টেস্ট ও ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই খেলতে পারেননি হরভজন। টেস্ট ও ওয়ানডে উভয় সিরিজেই হোয়াইটওয়াশ হয় ভারতীয় দল। ওয়েবসাইট।