দুঃখ ভুলতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখ ভোলার জন্য হয়তো এমন একটা মুহূর্তেরই দরকার ছিল সার্জিও আগুয়েরোর। গুডিসন পার্ক থেকে এভারটনের কাছে ৪-০ গোলে হেরে এসেছে তাঁর দল ম্যানচেস্টার সিটি। আগুয়েরো নিজেও খুব একটা ভালো খেলতে পারেননি। এই দুঃখটা তিনি ভুলতে চেয়েছিলেন। আর সে জন্য ম্যাচের পরের সময়টা কাটালেন খুবই প্রিয় একজনের সঙ্গে—বান্ধবী কারিনা তেজেদা। তেজেদার সঙ্গে প্রেমের চতুর্থ বর্ষপূর্তিরও দিন ছিল এটি। দুজন মিলে ঘুরেছেন, বাইরে খাওয়া-দাওয়া করেছেন। ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে একটা ছবিও দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনার সাবেক জামাতা। যেখানে সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার লিখেছেন, ‘তোমার সঙ্গে চার বছর। আমি তোমাকে ভালোবাসি!’ ডেইলি মেইল।