দুঃখিত, কামরুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্টে ৯ ম্যাচে ২৩.৭৮ গড়ে ১৯ উইকেট নিয়ে সফলতম বোলার বরিশালের কামরুল ইসলাম। কিন্তু ভুলবশত প্রথম আলোয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে ছাপা হয়েছে একই দলের মনির হোসেনের নাম। বিসিবির সরবরাহ করা পরিসংখ্যানে কামরুল ইসলামের নামই ছিল না। সেই ভুল থেকেই গত ১৬ নভেম্বর, ঈদের ছুটির আগের দিন প্রকাশিত পত্রিকায় ভুলটি হয়েছে। এই ভুলের জন্য আমরা দুঃখিত। —ক্রীড়া সম্পাদক