দুঃখিত, মুশফিকুর রহিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল খেলার পাতায় ‘বিশ্বকাপে সাকিব-তামিম জুটি’ শীর্ষক প্রতিবেদনে মুশফিকুর রহিমের সহ-অধিনায়কত্ব হারানোর কারণ সম্পর্কে যা লেখা হয়েছে, আরও খোঁজখবর নিয়ে সেটি ঠিক নয় বলে জানা গেছে। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘গত ইংল্যান্ড সফরে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কিছু আচরণে ঠিক সন্তুষ্ট ছিলেন না ম্যানেজার তানজীব আহসান সাদ। সফর শেষে ম্যানেজারের প্রতিবেদনে সেটি উল্লেখও করেছিলেন।’ তানজীব আহসান এটি ঠিক নয় বলে দাবি করার পর খোঁজখবর নিয়ে সেই দাবির সত্যতা মিলেছে। ম্যানেজারের প্রতিবেদনেও মুশফিকুরের আচরণ সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। বিসিবির একটি সূত্রের ওপর নিঃসংশয় নির্ভরতাই এই তথ্যবিচ্যুতির কারণ। তবে শেষ পর্যন্ত দায়টা আমাদেরই। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং মুশফিকুর রহিমের কাছে ক্ষমাপ্রার্থী।—ক্রীড়া সম্পাদক