প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকটা মনে রাখার মতোই হয়েছিল চার্লস ম্যারিয়টের। ১৯৩৩ সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৬ রানে ১১ উইকেট। দুঃখের ব্যাপার হলো, এরপর আর টেস্টই খেলা হয়নি এই ইংলিশ লেগ স্পিনারের। একটা রেকর্ড অবশ্য করে ফেলেছেন। টেস্টে ১০ উইকেট নেওয়া কিন্তু ক্যারিয়ারে সবচেয়ে কম উইকেট পাওয়া বোলার তিনি। অবশ্য রেকর্ডটা একা ভোগ করার ‘সৌভাগ্য’ তাঁর হয়নি। ১৯৬২ সালে কেপটাউন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৯৬ রানে ১১ উইকেট নিয়েছিলেন সিডনি ব্রুক। পরে আরেকটি টেস্ট খেললেও উইকেট পাননি। ভাগ্যিস, পাননি। পাননি বলেই তো রেকর্ড বইয়ে দক্ষিণ আফ্রিকার এই পেসারও!