দুঃস্বপ্নের মাইলফলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের দায়িত্বে সহস্রতম ম্যাচ, আর্সেন ওয়েঙ্গারের জন্য উপলক্ষটা ছিল বড়। কিন্তু মাইলফলকটাকে দুঃস্বপ্ন বানিয়ে দিল চেলসি। কাল ১০ জনের দল আর্সেনালকে গোল দিয়েছে ছয়টি! ওয়েঙ্গারের অধীনে লিগে এর চেয়ে বড় ব্যবধানে কখনো হারেনি আর্সেনাল। অস্কার দুটি, ইতো, শুরলে, হ্যাজার্ড, মোহাম্মদ সালাহ গোল করেছেন একটি করে। তবে চেম্বারলেইনের বদলে ভুলে গিবসকে লাল কার্ড দেওয়াটাও কম আলোচনার ছিল না। আর্সেনাল হারলেও লিভারপুল ৬-৩ গোলে কার্ডিফ সিটিকে, ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। লিভারপুলের সুয়ারেজ, সিটির ইয়া তোরে করেছেন হ্যাটট্রিক। এএফপি।