প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কোরবোর্ডে মাত্র এক রান, উইকেট নেই তিনটি! কাল মিরপুরে এমন দুঃস্বপ্নের শুরুই হয়েছিল বাংলাদেশের। তবে ওয়ানডেতে কিন্তু এর চেয়ে ভয়াবহ শুরুর রেকর্ড আছে। কোনো রান তোলার আগেই তিন উইকেট নেই—এমন ঘটনা ওয়ানডে ক্রিকেট দেখেছে তিনবার। দুবার পাকিস্তানের সৌজন্যে, অন্যবার? বাংলাদেশ! ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ড্রেসিংরুমে ফিরে আসেন হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল আর এহসানুল হক। ম্যাচের প্রথম তিন বলেই তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন চামিন্ডা ভাস। পাকিস্তানের দুই বিপর্যয়ের প্রথমটি ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যটি ১৯৯৭ সালে, প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।