দুঃস্বপ্নের শুরু ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২তম ওভারে স্কোর ৩০/২। ২৫.৩ ও ২৮.২ ওভারে ৬৯/৪ ও ৮৫/৬। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টে এমনই দুঃস্বপ্নের শুরু ভারতীয় ক্রিকেট দলের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন। শুরুর এই ব্যাটিং বিপর্যয়ে প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত আর কোনো উইকেট না হারিয়েই ৩৯ ওভারে করেছে ১৫১ রান।‘অনভিজ্ঞ’দের টেস্ট—ওয়েস্ট ইন্ডিজ-ভারতের সিরিজের প্রথম টেস্টটিকে চাইলে এই নামও কেউ দিতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ দলে ৫-১০টি করে ম্যাচ খেলা খেলোয়াড়ই বেশি। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, জহির খানবিহীন ভারত দলে হয়েছে তিনজনের অভিষেক।শেবাগ-গম্ভীর নেই, টস জেতা ভারতের ইনিংসের গোড়াপত্তন করেছেন ৯ টেস্ট খেলা মুরালি বিজয়ের সঙ্গে অভিষিক্ত অভিনব মুকুন্দ। তুলনায় বেশি অভিজ্ঞ বিজয় দলের ১৫ রানেই আউট হয়ে যান। রবি রামপলের বলে দেবেন্দ্র বিশুর হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৮ রান। ৩ রান বেশি করে একই বোলারের বলে বোল্ড হয়ে ভারতকে ৩০/২ করে যান মুকুন্দ। এরপর ভিভিএস লক্ষ্মণ-রাহুল দ্রাবিড় গড়েন ৩৪ রানের জুটি। অভিজ্ঞ এই জুটিতেই শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার আশা যখন ভারতীয় শিবিরে, তখনই বিশু ফিরিয়ে দেন লক্ষ্মণকে (১২)। মধ্যাহ্ন বিরতির আগে আউট হয়ে ভারতকে আরও হতাশায় ডোবান অভিষিক্ত বিরাট কোহলি (৪)।কিন্তু হতাশার আরও বাকি ছিল ভারতের। নিজের পর পর দুই ওভারে ভারতের স্বীকৃত দুই ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (৪০) ও মহেন্দ্র সিং ধোনিকে (০) ফিরিয়ে দেন বিশু। এর পর অবশ্য উইকেটে সুরেশ রায়না ও হরভজন সিংয়ের প্রতিরোধের পালা। সপ্তম উইকেট জুটিতে ৬৬ রানে অবিচ্ছিন্ন ছিলেন তাঁরা। রায়না ২৫ এবং হরভজন ৪৫ রানে ব্যাট করছিলেন।ভারতের অভিষিক্ত তৃতীয় খেলোয়াড় প্রাভিন কুমার। ওয়েবসাইট।