প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ থেকে ২০১৩। আবির্ভাবের ৪২ বছর পর ওয়ানডে ক্রিকেট প্রথম দেখেছিল এক ম্যাচে দুই অধিনায়কের সেঞ্চুরি। গত বছরের ৩ সেপ্টেম্বর ডাবলিনে আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের সেঞ্চুরির পর তিন অঙ্ক ছুঁয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক এইউন মরগানও। অভূতপূর্ব এ ঘটনা অবশ্য পঞ্চম উইকেটে মরগান-বোপারার বিশ্ব রেকর্ড জুটির ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল। ছয় মাস যেতে না-যেতেই ওয়ানডে ক্রিকেট আবার দেখে ফেলল দুই অধিনায়কের সেঞ্চুরি। এবার ফতুল্লায়, গত পরশু। বাংলাদেশের মুশফিকের ১১৭ রানের জবাবে ভারতের বিরাট কোহলি করলেন ১৩৬।