দুই অ্যাথলেটের বিড়ম্বনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাম্পে ডাক পেয়েও যোগ দিতে পারছেন না দুই অ্যাথলেট আমির হোসেন ও রওশন আরা (পুতুল)। গত ১৯ এপ্রিল অ্যাথলেটিকস ক্যাম্পে ডাক পেয়েছেন এ দুজন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অভিযোগে এ দুজনকে ক্যাম্পে যোগ দিতে দেওয়া হয়নি। আমির হোসেন আপাতত জাতীয় ক্রীড়া পরিষদের ডরমিটরিতে থাকলেও থাকা-খাওয়ার খরচ জোগাতে হচ্ছে নিজেকেই। থাকছেন অন্য অ্যাথলেটের বিছানায় ভাগাভাগি করে। আর রওশন আরা থাকছেন কোচ মাহবুবা ইকবালের (বেলি) বাড়িতে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ বলেন, ‘ওদের ক্যাম্পে থাকতে দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল (সোমবার)।’