প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৫ ও ৫৫। দিল্লি টেস্টের দুই ইনিংসে বীরেন্দর শেবাগের স্কোর। এক টেস্টের দুই ইনিংসেই ঠিক ৫৫ রান এই নিয়ে মাত্র তিনবার দেখল টেস্ট ক্রিকেট। আগের দুটি ঘটনার সঙ্গেই যুক্ত ছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নাম। ক্রিকেট-তীর্থ লর্ডস প্রথম সাক্ষী এ ঘটনার। ১৯৬৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ভিক পোলার্ড দুই ইনিংসেই ৫৫ করেছিলেন ছয়ে নেমে। ২০০৩ সালে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে আরেক কিউই ব্যাটসম্যান মার্ক রিচার্ডসনও দুই ইনিংসে সমান ৫৫ রান করেছিলেন। শেবাগের মতো তিনিও ছিলেন ওপেনার। তবে সবচেয়ে বড় যমজ ইনিংসের মালিক শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিলীপ মেন্ডিস। ১৯৮২ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দুই ইনিংসেই তাঁর রান ছিল ঠিক ১০৫।