দুই কোচের চোখে ফিটনেসই মূল সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ব্যর্থতা তদন্তের তৃতীয় দিন ছিল কাল। বাদল রায়ের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে এদিন স্বপ্রণোদিত হয়ে কথা বলেছেন লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী। দল নির্বাচনে অনিয়ম, কোচিং স্টাফ নিয়োগে ভুল, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে কর্মকর্তাদের ব্যর্থতা ইত্যাদি বিষয় তুলে ধরেছেন তিনি।
তদন্ত কমিটির সামনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন শেখ রাসেলের কোচ মারুফুল হক ও মোহামেডানের কোচ সাইফুল বারী। দুজনই অভিন্ন ভাষায় দলের ফিটনেস ঘাটতিকেই সাফ ব্যর্থতার বড় কারণ বলেছেন। এ ক্ষেত্রে ফিটনেস ট্রেনার কী করলেন, এই প্রশ্ন তাঁরা তুলেছেন। যদিও দুই কোচ লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের ব্যাপারে মন্তব্য করেননি। তাঁদের কাছ থেকে উঠে এসেছে কিছু সুপারিশও। মারুফ যেমন বলছিলেন, ‘ঘরোয়া ফুটবল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা দরকার।’ খাঁটি কথা, যেটি সবারই জানা।