দুই কোচের জন্য বাফুফের অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ডাচ কোচের সঙ্গে বাফুফের চুক্তি কার্যকর হবে জুন থেকে। এর আগে মার্চের প্রথম সপ্তাহে এএফসি চ্যালেঞ্জ কাপে তাঁদের চাইছে বাফুফে। লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টার বাড়তি এই দায়িত্বটা নেবেন কি না, তা জানানোর কথা ছিল গতকাল। কিন্তু সেটি জানাতে আরেকটু সময় চেয়েছেন দুই কোচ। বাহরাইন সফররত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল টেলিফোনে জানিয়েছেন, ‘দুই কোচই নিজ নিজ ক্লাবের ছাড়পত্র পেয়ে গেছেন। ওঁরা চ্যালেঞ্জ কাপে আসবেন কি না সোমবার আমাদের জানাবেন।’