দুই ক্লাবের হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওটমার হিটজফিল্ড ও আর্নস্ট হ্যাপেলের নাম শুনেছেন? শুনে থাকলে ভালো। আর শুনে না থাকলে নাম দুটি মনে রাখুন। কেন মনে রাখবেন? কারণ ফুটবলে কত বড় বড় কোচ এলেন-গেলেন, একটা জায়গায় এই দুজনের তুল্য আর কেউ নেই। দুটি ভিন্ন ক্লাবের হয়ে ইউরোপিয়ান কাপ (এখন চ্যাম্পিয়নস লিগ) জয়ের কৃতিত্ব যে শুধুই এই দুজনের। জাতিতে অস্ট্রিয়ান হ্যাপেল ১৯৭০ সালে জিতেছিলেন ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে, এর ১৩ বছর পর জেতালেন হামবুর্গকে। জার্মান হিটজফিল্ডের দুটি শিরোপাই স্বদেশি ক্লাবের হয়ে। ১৯৯৭ সালে বরুসিয়া ডর্টমুন্ডকে শিরোপা জেতানো ছিল বড় এক চমক। দ্বিতীয়বার জেতেন বায়ার্ন মিউনিখের হয়ে, ২০০১ সালে।