দুই ক্লাবের হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। আজ বায়ার্ন মিউনিখ জিতলেই ইতিহাসে ঢুকে যাবেন ইয়ুপ হেইঙ্কস। যেখানে তাঁর সঙ্গী থাকবেন শুধু হোসে মরিনহো ও ওটমার হিজফেল্ড। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড আছে শুধু এই দুই কোচেরই। ১৯৯৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড ও ২০০১ সালে বায়ার্ন মিউনিখের বিজয়ী কোচ ছিলেন জার্মান হিজফেল্ড। পর্তুগিজ মরিনহোর সাফল্য দুটি পোর্তো (২০০৪) ও ইন্টার মিলানের (২০১০) হয়ে। ইউরোপিয়ান কাপের সফলতম কোচ বব পেইসলি; লিভারপুল তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তাঁর কোচিংয়ে।