দুই গোলে পিছিয়েও যুক্তরাষ্ট্রের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরতির সময় দুই গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় ম্যাচ জিতে তখন শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে ফেলেছে স্লোভেনিয়া। কিন্তু দুই গোলে এগিয়েও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জেতা হলো না ২০০২ সালের পর বিশ্বকাপে খেলতে আসা স্লোভেনিয়ার। পিছিয়ে পড়া ম্যাচে দারুণভাবে ফিরে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র (২-২)।ইংল্যান্ডকে রুখে দিয়ে বিশ্বকাপ শুরু করা যুক্তরাষ্ট্রের কাছে এই ড্র জয়ের সমান। প্রথমার্ধে দাঁড়াতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তারা আবার মনে করিয়ে দিয়েছে সেই বাণী, ‘হারের আগে হার স্বীকার করো না।’১৩ মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে স্লোভেনিয়াকে এগিয়ে নেন ভালটার বিরসা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুবিজাঙ্কিচ। ৪৮ মিনিটে ২-১, গোলদাতা ডনোভান। ৮২ মিনিটে যুক্তরাষ্ট্রকে উল্লাসে মাতিয়ে ২-২ করে দেন ব্র্যাডলে।