দুই ঘণ্টায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল কোচদের পদত্যাগের মূল কারণ দলের ব্যর্থতা। সমর্থকদের রোষে পড়ে কোচের পদ থেকে সরে যাওয়াও নতুন কিছু নয়। তাই বলে কাজ শুরু করার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সমর্থকদের রোষে পড়ে সরে যেতে হবে! এমন ঘটনাই ঘটল নিকোলাই মিতভের বেলায়। বুলগেরিয়ার ক্লাব বোতেভ প্লদিভের কোচ হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর প্রথম অনুশীলন সেশনেই ‘হামলা’ চালান প্লদিভের সমর্থকেরা। মিতভকে কেটে পড়তে হুমকি-ধমকিও দিলেন। বেচারা মিতভ আর কীই-বা করতে পারেন, দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন। তাঁর দোষ? তিনি প্লদিভের ‘চিরশত্রু’ ক্লাব লেভস্কি সোফিয়ার সাবেক খেলোয়াড়, লিগ শিরোপাও জিতেছেন সেখানে। সাবেক ‘শত্রু’ এখন বন্ধু হয়ে যাবেন, এমন ভরসা পাচ্ছিলেন না প্লদিভ সমর্থকদের। রয়টার্স।