দুই তারকার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুই বছর হয়ে গেছে প্রেমের। বাস্তিয়ান শোয়েনস্টাইগার-আনা ইভানোভিচের সেই প্রেম অবশেষে পূর্ণতা পেল। ফুটবল ও টেনিসের দুই তারকা কাল আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধলেন। দুজনের নতুন জীবন শুরু হলো ভেনিসের সিটি হলে। ভেনিস কেন, সেই প্রশ্ন উঠতেই পারে। সিটি হলে অনেক আগে থেকেই জাঁকালো সব বিয়ের অনুষ্ঠান হয়ে আসছে। সঙ্গে ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য, এ কারণেই এটিকে বেছে নেওয়া। কাকতালীয়ই বটে, দুজনেই ভেনিসে এসেছেন খেলার হতাশা পেছনে ফেলে। ইভানোভিচ বাদ পড়েছেন উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে, জার্মানির হয়ে ইউরোর ব্যর্থতার ক্ষত তো শোয়েইনির মনে এখনো টাটকা। দুই পরিবারের স্বজন ও বন্ধুরাও ছিলেন এই অনুষ্ঠানে। তবে তাঁরা কেউই জানতেন না অনুষ্ঠান কোথায় হবে, নবদম্পতি শুধু তাঁদের মিউনিখ বিমানবন্দরে আসতে বলেছিলেন। বাকিটা ছিল চমক! মেইল অনলাইন।