দুই তিনের ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে তিন নম্বরে নেমে অস্ট্রেলিয়ার উসমান খাজা আউট হয়েছিলেন ১ রানে। তিন নম্বরে নেমে ইংল্যান্ডের নাইটওয়াচম্যান টিম ব্রেসনানও আউট ১ রানেই। টেস্টে প্রথম ইনিংসে দুই দলেরই তিন নম্বর ব্যাটসম্যানের ১ রানে আউট হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। তবে দ্বিতীয় ইনিংসে এর আগেও তিনবার হয়েছে এমন। ১৮৯০ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার জেমস ফেরিস ও উইলিয়াম গান করেছিলেন প্রথমবার। ১৯৫৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার রাসেল এনডিন ও নিউজিল্যান্ডের ম্যাট পুরের পর সর্বশেষ ১৯৯৮ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার ও ওয়েস্ট ইন্ডিজের ডেভ জোসেফ।