দুই দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেলেন লুক রনকি। ফিরিয়ে আনলেন স্যামি গিয়েনের স্মৃতি। অন্য কোনো দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামা একমাত্র ক্রিকেটার এই গিয়েন। চ্যাম্পিয়নস ট্রফিতে একাদশে সুযোগ পেলে রনকি হবেন দ্বিতীয়। মজার ব্যাপার, রনকির মতোই উইকেটকিপার ছিলেন ১৯৫১-৫২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫টি টেস্ট খেলা গিয়েন। পরে ১৯৫৬ সালে নিউজিল্যান্ডের হয়ে ৩টি টেস্ট খেলেছেন ত্রিনিদাদে জন্ম নেওয়া এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হলে দুই দলের হয়ে ওয়ানডে খেলা সপ্তম খেলোয়াড় হবেন রনকি। এর আগে কেপলার ওয়েসেলস, ক্লেটন ল্যাম্বার্ট, অ্যান্ডারসন কামিন্স, ডগি ব্রাউন, এড জয়েস ও এউইন মরগানরা দুটি দলের হয়ে ওয়ানডে খেলেছেন।