দুই দলের লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন বাংলাদেশের আওয়ামী লীগ-বিএনপি কিংবা যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিতা। এই দলগুলোর বাইরে যেমন তৃতীয় কোনো দল ক্ষমতায় যেতে পারে না। একই অবস্থা স্কটল্যান্ডের ফুটবলে। এখানে গ্লাসগো রেঞ্জার্স ও সেল্টিকের আধিপত্যের কাছে পাত্তাই পায় না অন্য ক্লাবগুলো। ১৮৯০ সালে শুরু হওয়া স্কটিশ লিগের ১২০ বছরের ইতিহাসে লিগ হয়েছে ১১৩টি (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে লিগ বন্ধ ছিল ৭ বছর)। এই ১১৩ বারের মধ্যে ৯৬ বারই চ্যাম্পিয়ন হয়েছে এই ক্লাব দুটি। এবারেরটিসহ বিশ্ব রেকর্ড ৫৪টি লিগ শিরোপা রেঞ্জার্সের। অন্যদিকে সেল্টিক লিগ জিতেছে ৪২ বার। সর্বশেষ ২৬ বছর আগে এই দুই দলের বাইরে অন্য কোনো ক্লাব লিগ জিতেছিল। ১৯৮৪-৮৫ ও ১৯৮৫-৮৬ মৌসুমে টানা দুবার এবারডিন চ্যাম্পিয়ন হয়েছিল স্যার আলেক্স ফার্গুসনের কোচিংয়ে।