দুই দিন বন্ধ ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহেই এক দফা বন্ধ হয়েছিল প্রিমিয়ার ফুটবল লিগ। আবারও দুই দিনের জন্য বন্ধ হচ্ছে খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ। কিন্তু পরিবর্তিত সূচি অনুসারে সেটি হবে আগামী পরশু। আর ৯ জানুয়ারি হবে আবাহনী-ফেনী সকারের ম্যাচ। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তাব্যবস্থা না থাকায় পেছানো হয়েছে খেলা। এরপরের খেলাগুলোও বডিলি শিফট হবে।