দুই দিন স্থগিত ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু না হতেই আবারও পেছাল প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। আজ হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ। কিন্তু সেটি দুই দিন পিছিয়ে হবে আগামী শুক্রবার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একই দিনে হবে আবাহনী-ব্রাদার্সের ম্যাচও। আজ হেলিকপ্টারে চেপে ঢাকার বাইরের তিন ভেন্যু গোপালগঞ্জ, ফেনী ও চট্টগ্রাম পরিদর্শনে যাবেন কর্মকর্তারা। এই অজুহাতে এবার দুই দিন স্থগিত রাখা হলো লিগ। ভেন্যু পরিদর্শন শেষে কর্তাদের প্রতিবেদন হয়ে উঠবে গুরুত্বপূর্ণ, যা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে এবার ঢাকার বাইরে খেলা হবে কি হবে না।