দুই দেশে অলিম্পিক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক যতটা না দেশের, তার চেয়ে অনেক বেশি শহরের। তবে অবস্থাটা বদলে যেতে পারে সামনে। কাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৈঠকে যৌথ আয়োজনের পক্ষে ভোট পড়েছে। আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ জানিয়েছেন, অবকাঠামোগত সুবিধার জন্যই ভবিষ্যতে অলিম্পিক দুই দেশে আয়োজনের অনুমতি দেওয়া হতে পারে। এই বৈঠকেই ২০২০ অলিম্পিকের জন্য বেসবল ও সফটবল অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাপান। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এএফপি।