দুই দেশের হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে দেশের পতাকা গায়ে জড়িয়ে ভিক্টরি ল্যাপ দেওয়ার স্বপ্ন থাকে সব অ্যাথলেটেরই। সেই সাধ দুবার পূরণ হয়েছে ড্যানিয়েল ক্যারলের। তবে দুবার জড়িয়েছেন দুই দেশের পতাকা! ১৯০৮ লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার রাগবি দলের (হ্যাঁ, সে সময় অলিম্পিকে রাগবি ছিল) হয়ে। ১৯১২ সালে যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে থেকে যান ওখানেই। পরে নাগরিকত্ব নিয়ে মার্কিনদের হয়ে জেতেন ১৯২০ অ্যান্টওয়ার্প অলিম্পিকের সোনা। দুই দেশের হয়ে সোনা জয়ের কৃতিত্ব আছে কেবল আর একজনেরই। জর্জিয়ার হয়ে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক ভারোত্তোলনের সোনা জিতেছিলেন কাখি কাখিয়াশভিলি। পরে মায়ের দেশ গ্রিসের হয়ে জিতেছেন ১৯৯৬ আটলান্টা ও ২০০০ সিডনি অলিম্পিকে।