দুই নম্বরে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছে ভারতীয় দল। তিন থেকে দুই নম্বরে উঠে আসার কৃতিত্বটা অবশ্য পুরোপুরি ভারতের একার নয়, অনেকাংশেই অস্ট্রেলিয়ার।জোহানেসবার্গ টেস্টে রেকর্ড ৩১০ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এতে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট দাঁড়ায় ১১৬। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০-তে এগিয়ে থাকায় ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৭। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা আগলে রেখেছে ইংল্যান্ড। দলটির রেটিং পয়েন্ট ১২৫। ওয়েবসাইট।আইসিসি টেস্ট র্যাঙ্কিং:১. ইংল্যান্ড২. ভারত৩. দক্ষিণ আফ্রিকা৪. অস্ট্রেলিয়া৫. শ্রীলঙ্কা৬. পাকিস্তান৭. ওয়েস্ট ইন্ডিজ৮. নিউজিল্যান্ড ৯. বাংলাদেশ।