দুই পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের মানুষ তাঁকে আদর করে ডাকে ‘সাদা পেলে’। ব্রাজিলিয়ান কিংবদন্তির মতো হতে পারেননি, তবে ওয়েইন রুনিও কিন্তু আলাদা জায়গা করে নিয়েছেন ইংলিশ ফুটবলের ইতিহাসে। পরশু এই সাদা পেলের দেখা হয় ‘আসল’ পেলের সঙ্গে, লন্ডনের উত্তরে হার্টফোর্ডশায়ারের সোপওয়েল হাউসে। বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ইংল্যান্ডের ফুটবলাররা এখানে ডিনারের জন্য মিলিত হন। রীতি মেনে এবারের ‘লায়ন্স অ্যান্ড রোজেজ’ চ্যারিটি ডিনারে ছিলেন ফ্রান্স ইউরোতে খেলতে যাওয়া খেলোয়াড়েরা। সেখানেই বিশেষ অতিথি হয়ে এসেছিলেন পেলে। ব্রাজিল কিংবদন্তিকে এত কাছে পেয়ে রুনিও কি আর একটা সেলফি তোলার সুযোগ হাতছাড়া করেন! অবশ্য রাতটা এর চেয়েও বর্ণিল ছিল ইংল্যান্ড স্ট্রাইকারের জন্য, একসময়ের ‘সংগীত বিশেষজ্ঞ’ সতীর্থ গ্যারি নেভিলকে নিয়ে গায়ক জেমসের ‘হোল্ড ব্যাক দ্য রিভার’ গানের তালে কিছুক্ষণ সংগীত সাধনাও করেছেন। ইএসপিএন।