দুই প্রতিবেশীর উল্টোযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ হকির গ্রুপ পর্বে পাকিস্তান কাল জিতলেও হেরেছে ভারত। ‘এ’ গ্রুপে পাকিস্তান ৫-৪ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। গ্রুপে দুই জয় ও এক ড্রয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। অন্য ম্যাচে ভারত ৪-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। ‘বি’ গ্রুপে এটি ভারতের টানা চতুর্থ পরাজয়। অলিম্পিকের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে আসা ভারত ছয় দলের মধ্যে রয়েছে সবার শেষে।