দুই প্রধানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় মহিলা ক্লাব ক্রিকেটে কাল বিকেএসপিকে ১৫ রানে হারিয়েছে আবাহনী, দিপালী যুবসংঘকে ৯ উইকেটে মোহামেডান। বিকেএসপিতে শামীমার ৩৩ ও শাহনাজের ৩০ আবাহনীকে ৪০ ওভারে এনে দিয়েছিল ১৩০ রান। বিকেএসপি ৩৬.১ ওভারে গুটিয়ে যায় ১১৫ রানে। ৪৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা, লতা, রূপা ও বৃষ্টি নিয়েছেন ২টি করে উইকেট। সিটি ক্লাব মাঠে দিপালীর ৭৩ রান মোহামেডান পেরিয়ে যায় ১১.১ ওভারেই। ৪৪ রানে অপরাজিত থাকেন সালমা, শায়লা অপরাজিত ২০ রানে। শায়লা এর আগে বল হাতেও নিয়েছেন ৩ উইকেট, শুকতারা ২টি।