দুই প্রধানের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডান ফরোয়ার্ড রুবেলকে আটকানোর চেষ্টা ওয়ারীর খেলোয়াড়দের। এ-যাত্রা সফল হলেও শেষ পর্যন্ত মোহামেডানকে আটকাতে পারেনি ওয়ারী। মোহামেডান জিতেছে ৪–১ গোলে l প্রথম আলো
মোহামেডান ফরোয়ার্ড রুবেলকে আটকানোর চেষ্টা ওয়ারীর খেলোয়াড়দের। এ-যাত্রা সফল হলেও শেষ পর্যন্ত মোহামেডানকে আটকাতে পারেনি ওয়ারী। মোহামেডান জিতেছে ৪–১ গোলে l প্রথম আলো

ড্র দিয়ে ক্লাব কাপ হকি শুরু করেছিল আবাহনী। তবে কাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্পোর্টিংকে ৫-০ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে আকাশি-নীলরা। তিনটি গোল করেছেন স্ট্রাইকার মাকসুদ আলম হাবুল। তিনটিই ফিল্ড গোল। পেনাল্টি কর্নার থেকে বাকি দুটি গোল করেছেন খোরশেদ। আবাহনীর বড় জয় পাওয়ার দিনে মোহামেডান তুলে নিয়েছে দ্বিতীয় জয়। ওয়ারীর বিপক্ষে এই জয় ৪-১ গোলে। সাদা-কালোর গোলদাতা দ্বীন ইসলাম, জিমি, মুস্তাফিজুর ও রানা জুনিয়র। পেনাল্টি কর্নার থেকে ওয়ারীর হয়ে ২-১ করেছিলেন নাজমুল।