প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ৬ ফুট ২ ইঞ্চি। আরেকজন এর চেয়েও ২ ইঞ্চি লম্বা। তাঁদের নাম বললেই চিনবেন—ক্রিস কেয়ার্নস ও সাইমন ডুল। কেয়ার্নস দুর্দান্ত অলরাউন্ডার ছিলেন, তবে মূল পরিচয় পেস বোলার। ডুলেরও তা-ই। সাবেক দুই নিউজিল্যান্ড ক্রিকেটার এবার নামছেন একে অন্যের নাক ফাটানোর চেষ্টায়। ঝগড়া-বিবাদ কিছু নয়। ১৪ ডিসেম্বর অকল্যান্ডে দুজন বক্সিং রিংয়ে নামছেন মহৎ এক উদ্দেশ্যে। শিশুদের ক্যানসার প্রতিরোধের সংগঠন ‘ফাইট ফর লাইফের’ জন্য তহবিল সংগ্রহ। পরশু লড়াইয়ের একটা পূর্ব প্রচারণায়ও অংশ নিয়েছেন দুই ক্রিকেটার। কেয়ার্নস ও ডুল দুজনেই এটা নিয়ে বেশ নার্ভাস। খেলাটা যখন বক্সিং, নার্ভাস হওয়ারই কথা! ওয়েবসাইট।