দুই বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১১ সালে। চোটের কারণে এর পর থেকেই জাতীয় দলের বাইরে জিউসেপ্পে রসি। অবশেষে দুই বছর পর ইতালি দলে ফিরলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফিওরেন্টিনার ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। এর চেয়েও বড় চমক, নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচ সিজারে প্রানদেল্লির দলে আছেন মারিও বালোতেল্লি। নাপোলির ম্যাচে রেফারির সঙ্গে বাজে আচরণ করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বালোতেল্লি। তবে ঘরোয়া ফুটবলের নিষেধাজ্ঞার সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সম্পর্ক না থাকায় বালোতেল্লিকে দলে রেখেছেন প্রানদেল্লি। ‘বি’ গ্রুপ থেকে ইতিমধ্যেই ব্রাজিল বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করেছে ইতালি। তার পরও ১১ অক্টোবর ডেনমার্ক এবং এর চার দিন পর আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছেন ইতালি কোচ। রয়টার্স।