দুই বছরে উডসের প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শিরোপা জিতলেন টাইগার উডস। পরশু শেভরন ওয়ার্ল্ড চ্যালেঞ্জ গলফ টুর্নামেন্ট জিতে ঘোচালেন দুই বছরের সাফল্য-খরা। এর আগে উডস সর্বশেষ শিরোপা জেতেন ২০০৯-এর অস্ট্রেলিয়ান ওপেনে। মাঝখানে যৌন কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ায় মাঠ ও মাঠের বাইরে উডসের দিনগুলো কেটেছে দুঃস্বপ্নের মতো। স্পনসরদের অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে অবনমিত হয়ে নেমে দাঁড়িয়েছিলেন ৫২ নম্বরে। সব মিলিয়ে এই জয় বড় এক স্বস্তি হয়ে এসেছে উডসের কাছে, ‘অসাধারণ অনুভূতি।’ এই জয়ে র‌্যাঙ্কিংয়ে ৫২তম স্থান থেকে ওঠে এসেছেন ২১ নম্বরে। শেভরন ওয়ার্ল্ড চ্যালেঞ্জে উডসের এটি চতুর্থ শিরোপা। রয়টার্স।