
নিউইয়র্কের ম্যানহাটান িব্রজের পাশে বড় পর্দায় খেলা দেখছিল হাজারো মার্কিন। ম্যাচের বিরতির সময় সিএনএন টিভিতে সরাসরি সেই দৃশ্য। প্রতিবেদককে উচ্ছ্বসিত মার্কিন তরুণী বলে যাচ্ছেন, ‘আমাদের তো ড্র দরকার। সেটা না পাওয়ার কোনো কারণ নেই। পর্তুগালকে কোনো সুযোগ অামরা দেব না। ওদের বাড়ি পাঠিয়ে দেব, দেখবেন।’
মুখে রংটং মেখে একাকার ওই তরুণীর ইচ্ছে পূরণ করেছে যুক্তরাষ্ট্র। জার্মানির কাছে তারা হারলেও গোলবন্যায় ভাসেনি, যেমনটা এই ম্যাচ শুরুর আগে রেসিফের মাঠ ভাসল বৃষ্টিতে। অনেক রাস্তাঘাট নাকি ডুবে গেছে পানিতে। শহর থেকে ১৪ কিলোমিটার দূরে স্টেডিয়াম। তবু সেসবের পরোয়া না করে দলে দলে মাঠে এল দুই দলের সমর্থক। জার্মানি-যুক্তরাষ্ট্র দুই দলেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দিন বলে কথা!
ম্যাচ শুরুর আগে নিউইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে বড় শিরোনাম, ‘রেসিফেতে প্রবল বৃষ্টি, তবে যুক্তরাষ্ট্র ৈতরি’। আজকের পত্রিকায় কী শিরোনাম দিল নিউইয়র্ক টাইমস, জানা হলো না। তবে নিশ্চয়ই অভিনন্দন পেয়ে থাকবেন ডেম্পসিরা। জনতার আস্থা রেখেছেন বলে হয়তো ফুলের শুভেচ্ছাও অপেক্ষা করছে। জার্মানির সঙ্গে ড্র করলেই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযাত্রা চলতে থাকবে—এমন পরিস্থিতিতে এ ম্যাচে ড্রটাই ধরে নিচ্ছিলেন অনেকে। তবে ড্রয়ের জন্য খেলেনি জার্মানি। যুক্তরাষ্ট্র ড্র চাইলে চাইতে পারে, জার্মানি জিতেই যেতে চেয়েছে দ্বিতীয় রাউন্ডে।
এমনভাবে যে, বৃষ্টিভেজা মাঠে পাসের ফুল ফোটালেন লাম-মুলাররা। কুড়ি মিনিটের মধ্যেই ৮২টি পাস খেলে ফেলল জার্মানি। ওরা নাকি যান্ত্রিক ফুটবল খেলে, সেই অপবাদ ঘুচিয়ে এদিন মাঠে জার্মানি যেন িটকি-টাকার স্পেন।
সেই পাসিং ফুটবলেই ৫৪ মিনিটে এল ম্যাচের একমাত্র েগালটা। টমাস মুলারের পা থেকে এই গোল, বিশ্বকাপে যাঁর নয়-নয়টি গোল হয়ে গেছে। বক্সের ওপর থেকে কোনাকুনি শটটা আটকাতে যুক্তরাষ্ট্র গোলরক্ষক ঝাঁপিয়েও নাগাল পাননি। মুলার সত্যিই এক বিস্ময়। গ্রুপপর্বে তিন ম্যাচে চার গোল করে যিনি এখন মেসি-নেইমারের মতো মহাতারকার পাশে।
জোয়াকিম লো আর ক্লিন্সমানের ম্যাচও তো ছিল এটি। তবে দুই জার্মান ফুটবল মস্তিষ্কের বন্ধুত্ব থাকল মাঠের বাইরে। নিজ দেশের বিরুদ্ধে আবেগ থাকল ক্লিন্সমানের, কিন্তু জার্মানির কোচ থাকার সময় তাঁরই সহকারী লোর প্রতি ভালোবাসা দেখানোর সময় কই! ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের প্রতি অনুকম্পা দেখানোর কোনো ইঙ্গিত তাই দেননি। পেশাদার ফুটবল জগৎ এমনই, লোর কাছে বন্ধুত্ব মাঠে অন্তত নয়৷
তবে সারাক্ষণ বল পায়ে রেখে গোল মাত্র একটি! জার্মানির বেিশ গোল করার দরকার কী, সেটাই মুলাররা বোঝালেন গোলে শট বেশি না নিয়ে! ম্যানহাটানের ওই ভিড়ে যা ছড়িয়ে রাখল স্বস্তির হাওয়া।