দুই বর্ষসেরা হলেন সাকিব-ছিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১১ এর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। বর্ষসেরা রানার আপ গলফ খেলোয়াড় ছিদ্দিকুর রহমান ও নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন ক্রিকেটার খাদিজাতুল কোবরা। ওই বছরে আজীবন সম্মাননা পেয়েছেন ক্রিকেটার সৈয়দ আলতাফ হোসেন। একই বছরের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন ফাহাদ রহমান।এবারই প্রথম পাঠকের রায়ে সেরা ক্রীড়াবিদ নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছিল। পাঠকের রায়ে সেরা হয়েছেন ওয়ানডে ও টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।২০১০-এর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন গলফ খেলোয়াড় ছিদ্দিকুর রহমান। বর্ষসেরা রানারআপ হয়েছেন তামিম ইকবাল ও শারমিন আক্তার রত্না (শুটিং)। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন জউশ্রই। ওই বছরে আজীবন সম্মাননা পেয়েছেন দাবার রানী হামিদ।ছিদ্দিকুর রহমানই এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড়, যিনি ক্রিকেটের বাইরে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন সব সময়ই ক্রিকেটারই।২০০৯-এর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। বর্ষসেরা রানারআপ হয়েছেন তামিম ইকবাল ও আকাশী সুলতানা। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন ববিতা খাতুন। আর একই বছরের আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক ফুটবলার কবির আহমেদ। দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠান। আজ সোমবার রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে পুরস্কৃত করা হচ্ছে ২০০৯, ২০১০ ও ২০১১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদকে।এর আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর এই ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ছিল নিয়মিত বার্ষিক আয়োজন। নানা কারণে মাঝখানে দুই বছর তাতে বিরতি পড়েছে। আজ আবারও তা দেওয়া হচ্ছে।এই পুরস্কারের বিশেষত্ব হচ্ছে মঞ্চে পুরস্কারজয়ীর নাম ঘোষণা করার আগ পর্যন্ত তা জানার উপায় নেই। দেশের খ্যাতিমান পাঁচ ক্রীড়া ব্যক্তিত্বের সমন্বয়ে গড়া জুরি বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে সেরাদের নির্বাচন করেন।