দুই বল বেশি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটের আদি যুগে কত অদ্ভুত ঘটনাই না ঘটেছে। আম্পায়ার হিসাব ভুলে যাওয়ায় ১১ বলে ওভার দেওয়া কিংবা এক বোলার টানা ২ ওভার বোলিং করার মতো অবিশ্বাস্য ঘটনাও দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই বলে এসব এই আধুনিক যুগেও! হয়েছিল, সেটিও এই ২০০৪ এশিয়া কাপে। কোটার বেশি বোলিং করার অসম্ভবকে সম্ভব করেছিলেন মোহাম্মদ রফিক। ৫০ ওভারের ম্যাচে বোলিং করেছিলেন ১০ ওভারের বেশি! কলম্বোতে নিজের দ্বিতীয় ও হংকংয়ের শেষ উইকেটটি নিয়েছিলেন রফিক একাদশতম ওভারে। ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ১০.২-৩-২১-২! এই ঘটনা পরে হইচই ফেলে দেয় অনেক। মাঠের দুই আম্পায়ার অশোকা ডি সিলভা ও টাইরন বিজেবর্ধনের সঙ্গে তৃতীয় আম্পায়ার ভারতের এভি জয়াপ্রকাশকেও কঠিনভাবে তিরস্কার করে আইসিসি। আম্পায়ারদের দাবি ছিল, অফিশিয়াল স্কোরার নাকি হিসাবে ভুল করে ফেলেছিলেন!