দুই বোনের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে-ই জিতুন, জিতেছেন তো এক উইলিয়ামসই। পেশাদার সার্কিটে দুই বোনের প্রথম লড়াইয়ে হেরেও তাই হাসিমুখ সেরেনার (ডানে)। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে l ফাইল ছবি
যে-ই জিতুন, জিতেছেন তো এক উইলিয়ামসই। পেশাদার সার্কিটে দুই বোনের প্রথম লড়াইয়ে হেরেও তাই হাসিমুখ সেরেনার (ডানে)। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে l ফাইল ছবি

২০০৯ উইম্বলডনের পর আবার গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি দুই উইলিয়ামস বোন—ভেনাস ও সেরেনা। এই দুজনের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস টেনিসের অমর গল্পগুলোর একটি।

পেশাদার সার্কিটে ১৯৯৮ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে প্রথম মুখোমুখি হয়েছিলেন দুই উইলিয়ামস। সরাসরি সেটে জেতেন ভেনাস।

বড় বোনের এক বছর পর পেশাদার ক্যারিয়ার শুরু সেরেনার। গ্র্যান্ড স্লামেও আগমন এক বছর পর। তবে ১৯৯৯ ইউএস ওপেন জিতে উইলিয়ামস পরিবারকে প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি উপহার দেন সেরেনাই। ভেনাস প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন ২০০০ সালের উইম্বলডনে।

২০০১ সালে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের সেমিফাইনালে সেরেনাকে ওয়াকওভার দিয়েছিলেন ভেনাস। ওই ঘটনার পর ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল সেরেনা-ভেনাসের বাবা রিচার্ড উইলিয়ামসের বিরুদ্ধে।

৯

আগামীকাল দুই বোন নবমবারের মতো মুখোমুখি হচ্ছেন গ্র্যান্ড স্লামের ফাইনালে। আগের আটটি ফাইনালের ছয়টিতেই জিতেছেন সেরেনা।

৯–৫

গ্র্যান্ড স্লামে দেখা হয়েছে ১৪ বার। নয়টিতে জিতেছেন সেরেনা, ভেনাস পাঁচটিতে।

৩

২০১০ থেকে ২০১২ পর্যন্ত টানা তিন বছর টেনিস কোর্টে একবারও দেখা হয়নি দুই বোনের।

৪

২০০২ ফ্রেঞ্চ ওপেন থেকে ২০০৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালেই প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই বোন। উন্মুক্ত যুগে টানা চারটি ফাইনালে আর কোনো জোড়া মুখোমুখি হননি।

২০১৫

দুই বোন সর্বশেষ মুখোমুখি হয়েছেন ২০১৫ ইউএস ওপেনে। কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে সেরেনা জেতেন ৬-২, ১-৬, ৬-৩ গেমে।

৫

ভেনাস-সেরেনা ম্যাচ সবচেয়ে বেশি হয়েছে ২০০৯ সালে। উইম্বলডনের ফাইনালসহ যার চারটিতেই জিতেছেন সেরেনা।

৩৫

১৯৯৯ ইউএস ওপেন থেকে এবারের অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত ৭০টি গ্র্যান্ড স্লামের ৩৫টির ফাইনালেই উইলিয়ামস বোনদের কেউ না কেউ ছিলেন।

১৪

গ্র্যান্ড স্লামে উইলিয়ামস বোনদের চেয়ে ফাইনালে বেশি মুখোমুখি হয়েছেন শুধু ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভা। ১৪টি ফাইনালে মুখোমুখি হয়েছেন তাঁরা।

ভেনাসউইলিয়ামস  সেরেনাউইলিয়ামস

                       ১১ জয়১৬

                      ১৭ র‍্যাঙ্কিং২

                     ৩৬ বয়স৩৫

                 লিনউড, ক্যালিফোর্নিয়া

                  জন্মস্থানস্যাগিনাউ, মিশিগান

           ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা৫ ফুট ৯ ইঞ্চি

                 ১৯৯৪ পেশাদার১৯৯৫

             ৭৩৮-২০৮ জয়/হার৭৭৬-১৩০

                    ৪৯ শিরোপা৭১

                    ৭ গ্র্যান্ডস্লাম২২

     ৩,৪৪,৩৫,০৫৮ $ প্রাইজমানি৮,১৭,৬১,৭৬১ $

গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান