দুই ভাইয়ের জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটীয় কীর্তিতে চ্যাপেল ভ্রাতৃদ্বয়ের ধারেকাছেও হয়তো থাকবেন না দুই ফ্লাওয়ার ভাই। তবে ১৫ বছর আগে ঠিক আজকের দিনটিতে একটা দিক থেকে অস্ট্রেলিয়ার দুই ভাইকে ছাড়িয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ের দুই ভাই। পাকিস্তানের বিপক্ষে হারারেতে দুই ভাই গড়েছিলেন ২৬৯ রানের জুটি। টেস্ট ক্রিকেটে দুই ভাইয়ের সবচেয়ে বড় জুটির রেকর্ড হিসেবে এখনো টিকে আছে এটি। তাঁরা পেছনে ফেলেছিলেন ইয়ান ও গ্রেগ চ্যাপেলের ২৬৪ রানের জুটিকে। ওপেনিংয়ে নামা গ্রান্ট ফ্লাওয়ার করেছিলেন অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০১), বড় ভাই অ্যান্ডি ১৫৬। দুজনের এই জুটির কল্যাণে নিজেদের ১১তম টেস্টেই প্রথম জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে, পাকিস্তানকে হারিয়েছিল ইনিংস ও ৬৪ রানে।