দুই মহিরুহের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি স্টেফানো ও ইউসেবিও
ডি স্টেফানো ও ইউসেবিও

বছরের শুরুতেই না-ফেরার দেশে চলে গিয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী সাবেক বেনফিকা কিংবদন্তির মৃত্যুশোক কাটতে না-কাটতেই জুলাইতে আরও একটা দুঃসংবাদ। বিশ্বকাপ চলাকালে মারা যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, ইউসেবিওর একসময়ের প্রতিপক্ষ, রিয়ালের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। ৮৮ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডের সম্মানে বিশ্বকাপে আর্জেন্টিনা-হল্যান্ডের মধ্যে সেমিফাইনালের শুরুতে নীরবতা পালন করা হয় এক মিনিট।
আছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুও। অক্টোবরে জোহানেসবার্গে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অধিনায়ক এবং গোলরক্ষক সেনজো মেয়িবা।