দুই মাসের জন্য আর্সেনালে অঁরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত থিয়েরি অঁরি ফিরলেন আর্সেনালে। তবে সেটা খুব অল্প সময়ের জন্য এবং ধারে। পুরোনো ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে গতকাল। জানুয়ারি ও ফেব্রুয়ারি শুধু এই দুই মাসই আবার আর্সেনালের জার্সি গায়ে তুলবেন নিউইয়র্ক বুলসের অঁরি। আর্সেনালে ফেরাটা একরকম চূড়ান্ত হয়ে যাওয়ায় কয়েক দিন ধরে অঁরি অনুশীলন করছিলেন ক্লাবটির সঙ্গে। আফ্রিকান কাপ অব নেশনসে খেলতে যাচ্ছেন বলে গেরভিনহো ও মারুয়ান চামাখকে হারাচ্ছে গানাররা। এ দুজনের অভাব পূরণ করতেই আর্সেনালের সর্বকালের সেরা গোলদাতার ফিরে আসা।দলকে সাহায্য করতে আর্সেন ওয়েঙ্গারের অনুরোধেই তাঁর ঘরে ফেরা। আর্সেনালের ওয়েবসাইটে এমনটাই বলেছেন অঁরি, ‘আমি এখানে নায়ক হতে বা কিছু প্রমাণ করতে আসিনি, এসেছি শুধুই সাহায্য করতে।’ রয়টার্স।