দুই মিলানের জয়, হেরেছে জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিয়ান সিরি ‘আ’তে গত পরশু দুই মিলান জিতেছে। তবে হেরে গেছে জুভেন্টাস।আলেক্সান্ডার পাতোর জোড়া গোলের সঙ্গে মার্কো বরিয়েল্লোর গোল মিলিয়ে আটালান্টার বিপক্ষে ৩-১-এ জিতেছে এসি মিলান। ইন্টার মিলান প্রথমে পিছিয়ে পড়েও বালোতেল্লি, মাইকন ও মিলিতোর গোলে ৩-২-এ হারিয়েছে উদিনেসকে। পালের্মোর কাছে জুভেন্টাস হেরেছে ০-২ গোলে। নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রোমা। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার। এরপর আছে এসি মিলান (৫৪), রোমা (৫১), পালের্মো (৪৩) ও জুভেন্টাস (৪১)। ইংল্যান্ডে লিভারপুলের শীর্ষ চারে লিগ শেষ করার আশার পালে হাওয়া লেগেছে ব্ল্যাকবার্নের বিপক্ষে ২-১ গোলের জয়ে। স্টিভেন জেরার্ডের ২০ মিনিটের গোলটি ৪০ মিনিটে শোধ দিয়েছিলেন ব্ল্যাকবার্নের অ্যান্ড্রুস। ৪৪ মিনিটে লিভারপুলের জয়সূচক গোলটি করেছেন ফার্নান্দো তোরেস। ওদিকে ফ্রাঙ্ক রিবেরির একমাত্র গোলে হামবুর্গকে হারিয়ে ২০০৮ সালে শিরোপা জয়ের পর প্রথম বুন্দেসলিগার শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। এএফপি।