দুই মিলানের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কী অবস্থা এসি মিলানের! প্রথম চার ম্যাচের তিনটিতেই হার। কালও উদিনেসের মাঠে ২-১ গোলে হেরে বসেছে ‘রোজোনেরিরা’। উদিনেসের রেনেগি প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন। মিলানের এল শারাউইয়ি অবশ্য বিরতির পর সমতায় ফেরান। লাভ হয়নি তাতে, ৬৮ মিনিটে রবার্তো ডি নাতালে পেনাল্টি থেকে জয় নিশ্চিত করেন উদিনেসের। দুর্দশার এখানেই শেষ নয়, লাল কার্ড দেখতে হয়েছে মিলানের জাপাতা ও বোয়েটেংকে। মিলানের সঙ্গে একই পথে অবশ্য হেঁটেছে প্রতিবেশী ইন্টারও। পুঁচকে সিয়েনার কাছে ২-০ গোলে হেরেছে নেরাজ্জুরিরা। তাও আবার নিজেদের মাঠেই। এখনো সান সিরোতে ইন্টার বা মিলানের কেউই জিততে পারল না কোনো ম্যাচ। ওয়েবসাইট।