দুই মেডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচি ডি লায়েটকে এখন নিশ্চয়ই হিংসে হচ্ছে তাবৎ ফুটবলারের। কত খেলোয়াড়ই তো একটা মেডেলের আক্ষেপ নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। আর ডি লায়েট কিনা একই দিনে পেলেন ভিন্ন প্রতিযোগিতার দু-দুটি মেডেল। বেলজিয়ান এই ডিফেন্ডার গত শনিবার পাঁচ ঘণ্টার ব্যবধানে গলায় পরলেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের মেডেল। কীভাবে? সবই ফুটবলের ‘ধারপদ্ধতি’র অবদান। মৌসুমের শুরুতে ডি লায়েট ছিলেন লেস্টারের খেলোয়াড়। ক্লদিও রানিয়েরির দলে ১২টি ম্যাচও খেলেছেন। কিন্তু জানুয়ারিতে তাঁকে ধারে পাঠানো হলো চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডলসবরোতে। বোরো এবার প্রিমিয়ার লিগে ওঠায় সেখানে উত্তরণের মেডেল পেয়েছেন ডি লায়েট। সেই মেডেল নেওয়ার পাঁচ ঘণ্টা পর দেখা গেল, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টারের হয়েও পদকও গলায় নাচছেন! দুই মেডেল গলায় একটা ছবিও টুইটারে দিয়ে ডি লায়েট লিখেছেন, ‘নট আ ব্যাড ডে!’ টুইটার।